সমবায় ব্যাংকে চুরি করতে গিয়ে ধরা পড়ার ভয়ে আত্মহত্যার চেষ্টা - The News Lion

সমবায় ব্যাংকে চুরি করতে গিয়ে ধরা পড়ার ভয়ে আত্মহত্যার চেষ্টা




দি নিউজ লায়ন ;    গভীর রাতে সমবায় ব্যাংকের মধ্যে চুরি করতে ঢুকে ধরা পড়ার ভয়ে ব্যাংক এর মধ্যেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চোরের। ঘটনাক্রমে দড়ি ছিঁড়ে নিচে পড়ে যায়, আশঙ্কাজনক অবস্থায় চোরকে তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তেহট্ট থানার তরুণীপুর এর একটি সমবায় ব্যাংক এর ঘটনা। এর পর এক সিভিক ভলেন্টিয়ার এর বিষয়টি নজরে আসে। 


সূত্রের খবর, তেহটটো থানার বীরপুর সমবায় ব্যাংকের গতকাল রাত্রে বারোটা নাগাদ ব্যাংকে আওয়াজ শুনতে পেয়ে কর্মরত সিভিক ভলেন্টিয়ার ব্যাঙ্ক ম্যানেজার কে ফোন করে এবং স্থানীয় লোকজনকে নিয়ে ব্যাংকের ভেতরে ঢুকে ওই যুবককে হাতেনাতে ধরে ফেলে।। ব্যাংকের ভিতরে লকার ভাঙ্গেন ওই দুষ্কৃতীরা।বাকিরা পালিয়ে গেলেও মানুষের ভয়ে পালাতে পারে না। ধৃত ওই যুবকের নাম  আলতাব মন্ডল।


 রাতেই ঘটনাস্থল এর ছুটে আসেন  তেহটটো থানার আইসি এসডিপিও।।তারা ব্যাংকের ভিতরে লকারের সামনে পড়ে থাকতে দেখে ওই যুবককে পুলিশ ওই যুবককে উদ্ধার করে তেহটটো হাসপাতালে ভর্তি করে। খোয়া যাওয়া অর্থ পরিমাণ এখনো পর্যন্ত জানা যায় নি। সিসিটিভির হার্ডডিক্স সহ কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়ার চেষ্টা করলে ও অবশেষে পুলিশ তা উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে তেহটটো থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.